শিরোনাম ::
জামালপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও উঠান বৈঠক “দুর্যোগে পাশে ছিলাম, ভবিষ্যতেও মানুষের নিরাপত্তাই আমার অঙ্গীকার” — গাজী নজরুল ইসলাম কুমিল্লায় অভিযানে ৮০ কেজি গাঁজা’সহ আটক-২ কুমিল্লায় ট্রাক চালককে হত্যা ঘটনায় আটক-৫ কুমিল্লাকে একটি বাসযোগ্য আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চাই- মনিরুল হক চৌধুরী আপিল খারিজ, নির্বাচন থেকে ছিটকে গেলেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিজিবির কঠোর নিরাপত্তা ব্যবস্থা সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে শ্যামনগরে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের মতবিনিময় নির্বাচিত হলে প্রয়োজনে দেখা করতে মিডিয়া লাগবেনা- ড. মনিরুজ্জামান কুমিল্লায় যাত্রীবাহি বাস চাপায় নারী শিশুসহ নিহত-২ বন বিভা‌গের উদ্দ্যো‌গে চিত্রাঙ্গন ও প্রতি‌যো‌গিতা অনুষ্ঠান শ্যামনগরের টেংরাখালী ড.মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কৈখালীতে মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে গাঁজা ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক দাঁড়িপাল্লায় ভোট দিলে শ্যামনগর হবে উন্নয়ন ও ন্যায়ের জনপদ গাজী নজরুল ইসলাম জনসভা ও গণমিছিলের মধ্য দিয়ে গাজী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরু জামালপুর ছাত্রদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন শ্যামনগরের কৈখালীতে আলুর গাছ উপড়ে ফেলার অভিযোগ সাতক্ষীরার ৪টি আসনে লড়বেন ১৯ প্রার্থী কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে এক কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরির জেলা উন্নীত সাতক্ষীরা শ্যামনগরে খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ স্থানীয় সরকারের সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর অভিযোজন কৌশল বিষয়ে মতবিনিময় সভা  খুলনায় যৌথ অভিযানে বিদেশি অস্ত্র,তাজা গোলা ও মাদকসহ ২ কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড শ্যামনগরে প্রতিপক্ষের হামলায় আহতদের জিম্মি করে রাখায় পুলিশ কর্তৃক উদ্ধার ভালো ঘুম চান? রাতে এই ১০টি ভুল এড়ালে অন্যদের চেয়ে ভালো ঘুম হবে সুন্দরবনে দুই মাস আয় বন্ধ, কাঁকড়া ধরা জেলেদের মানবেতর জীবন ইসলামী ব্যাংকে এস আলমের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন শ্যামনগরে সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর আস্তানা থেকে জিম্মি জেলেসহ অস্ত্র গোলাবারুদ উদ্ধার করলো কোষ্টগার্ড শ্যামনগরে বিএনপির সম্মেলন স্থগিতের দাবীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

কুমিল্লায় অভিযানে ৮০ কেজি গাঁজা’সহ আটক-২

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি:
হালনাগাদ : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

কুমিল্লা বুড়িচংয়ের কালাকচুয়া এলাকায় অভিযান চালিয়ে ৮০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে জেলার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

গ্রেফতারকৃত আসামী মোঃ আবির (৩০) ঝিনাইদহ জেলার-শৈলকোপা থানার কাঁচেরকোলঁ গ্রামের মোঃ আনোয়ার হোসেন এর ছেলে এবং মোঃ সজিব (২২) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার ঝাকুনিপাড়া গামের মোঃ শিপন এর ছেলে।

র‌্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় র‌্যাব-১১, সিপিসি-২ একটি আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৮০ কেজি গাজাসহ আবির ও মোঃ সজিব নামক ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অঅধিনায়ক সাদমান ইবনে আলম জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা বুড়িচং থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বুধবার সকালে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।


এই বিভাগের আরো খবর