শিরোনাম ::
শ্যামনগরে জাতীয়তাবাদী সাইবার দলের ইফতার মাহফিল ও আলোচনা সভা ভেটখালী টু সাতক্ষীরা সড়কের রাস্তার কাজ শেষ না হতেই রাস্তার জায়গা দখলের অভিযোগ ভেটখালীতে অসহায় হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ছেলে ও ছেলের বৌ এর হামলার শিকার বাবা মা হাসপাতালে চিকিৎসাধীন  মৃত্যুর মুখে ‘আইবুড়ি’ নদী সংকটে সাতক্ষীরার ২০ হাজার বিঘা কৃষিজমি খুলনার রূপসায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ ১ মাদক কারবারি আটক ইউএনও’র হস্তক্ষেপে রাস্তার মধ্যভাগ হতে অপসারিত বিদ্যুতের খুঁটি শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি গাজী নজরুল ইসলামকে সংবর্ধনা শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের হাতে ঝাড়ু,পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু সাধারণ মানুষের সাথে ইফতারি ও কুশল বিনিময় করেন এমপি গাজী নজরুল ইসলাম সুন্দরবনে অভিযান দুই ট্রলারসহ ৪শ কেজি শাপলা পাতা মাছ জব্দ  অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সক্রিয় সদস্য আটক রোজাকে ঘিরে প্রশাসনের উদ্যোগে শ্যামনগরে বাজার মনিটরিং জামালপুরে বিনা সরিষা মাঠ দিবস অনুষ্ঠিত শ্যামনগরে শান্তি ও সংহতি সার্কেলের সংবাদ সম্মেলন শ্যামনগরে প্রশাসন ম্যানেজ করে রাত দিন নিয়ন্ত্রণহীন ডাম্পার ও টলি চলাচলের অভিযোগ বনদস্যু জনাব ও ডন বাহিনী দাপটে আবারো অশান্ত সুন্দরবন আতঙ্কে বনজীবিরা  সুন্দরবন দিবস রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নির্বাচিত হলে শ্যামনগর মহসীন ডিগ্রী কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে জামালপুর-৩ মেলান্দহ-মাদারগঞ্জ আসনে ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা ও গণসংযোগ অনুষ্ঠিত  উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ৯ ফেব্রুয়ারি শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভা সংসদ নির্বাচন উপলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপকূলে কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড কুমিল্লা শংকুচাইলে মাদক ব্যাবসায়ী হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে ……. ডাকসুর ভিপি সাদিক কায়েম কুমিল্লার ১১টি আসনের সিসি ক্যামেরার আওতায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে হলে সমাজ থেকে অপশক্তিকে প্রতিহত করতে হবে……গাজী নজরুল ইসলাম নির্বাচিত হলে পূর্বের এম,পি,দের মতো অসম্মানিত করবো না-ড. মনিরুজ্জামান জামালপুরে তিল ফসলের চাষাবাদ ও বীজ সংরক্ষণ কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ মুন্সিগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্বেচ্ছাসেবকদের সভা অনুষ্ঠিত ৭ই ফেব্রুয়ারী সাবেক এমপি গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভা

কচুয়ায় ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

শেখ মারুফ হোসেন, বিশেষ প্রতিনিধি:
হালনাগাদ : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

বাগেরহাটের কচুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে. এম. আবু নওশাদ এর বদলির আদেশ প্রত্যাহার ও কর্মস্থলে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে উপজেলার সর্বস্তরের জনগণ।

বৃহস্পতিবার (১০ই জুলাই) বিকাল ৪টায় কচুয়া উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশাসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধন কর্মসূচি পালনকালে উপজেলা নির্বাহী অফিসার কে. এম আবু নওশাদ এর বদলির আদেশ প্রত্যাহার করে তাকে পুনর্বহালের দাবি জানান। উল্লেখ্য তাকে বাগেরহাটের কচুয়া উপজেলা থেকে সাতক্ষীরা জেলার দেবহাটায় বদলি করা হয়। স্থানীয় বাসিন্দা মো: হেলাল উদ্দিনসহ বিভিন্ন বক্তারা বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার কে. এম আবু নওশাদ একজন সৎ, দক্ষ, সাহসী, মেধাবী ও চৌকস প্রশাসনিক কর্মকর্তা। তিনি এই উপজেলায় যোগদান করে খুব অল্প সময়েই উপজেলাবাসীর মন জয় করেছেন। তার নেতৃত্বে আমাদের উপজেলা উন্নয়নের এক নতুন দিগন্তে পৌঁছেছে। তিনে বিগত বছরের তুলনায় কচুয়ায় এখন সকল কাজ সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়ন করছেন। শিক্ষা, স্বাস্থ্য, পরিষ্কার-পরিচ্ছন্নতা, অবকাঠামো, উন্নয়ন, মানবিকতা, প্রশাসনিক সেবাসহ প্রতিটি খাতে তার কার্যকর উপস্থিতি উপজেলার মানুষ প্রত্যক্ষ করেছে।

বক্তারা আরও বলেন, ইউএনও ছিলেন দুর্নীতির বিরুদ্ধে আপসহীন। পাশাপাশি তিনি সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। এমন একজন নিষ্ঠাবান কর্মকর্তার এই মুহূর্তে বদলি কোনোভাবেই যৌক্তিক নয়। এই বদলি আদেশ শুধু একটি দায়িত্ব পরিবর্তন নয়, বরং কচুয়া উপজেলার উন্নয়নের ধারাবাহিকতা ব্যাহত করার মাধ্যম।

তারা আরও বলেন, আমরা চাই, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই আদেশ পুনর্বিবেচনা করে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার কে. এম আবু নওশাদ এর বদলি আদেশ বাতিল করবেন। পাশাপাশি, কচুয়া উপজেলার অসম্পূর্ণ কাজগুলো তার উপস্থিতিতে সম্পন্ন করার সুযোগ করে দিবেন।

এসময় উপস্থিত জনতা ইউএনও’র বদলি প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তার অসাধারণ সততা, বিচক্ষণশীলতা এবং দায়িত্বশীলতার মধ্য দিয়ে কচুয়া উপজেলাকে উন্নত করতে তাকে খুবই প্রয়োজন।


এই বিভাগের আরো খবর