শিরোনাম ::
নির্বাচিত হলে শ্যামনগর মহসীন ডিগ্রী কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে জামালপুর-৩ মেলান্দহ-মাদারগঞ্জ আসনে ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা ও গণসংযোগ অনুষ্ঠিত  উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ৯ ফেব্রুয়ারি শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভা সংসদ নির্বাচন উপলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপকূলে কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড কুমিল্লা শংকুচাইলে মাদক ব্যাবসায়ী হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে ……. ডাকসুর ভিপি সাদিক কায়েম কুমিল্লার ১১টি আসনের সিসি ক্যামেরার আওতায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে হলে সমাজ থেকে অপশক্তিকে প্রতিহত করতে হবে……গাজী নজরুল ইসলাম নির্বাচিত হলে পূর্বের এম,পি,দের মতো অসম্মানিত করবো না-ড. মনিরুজ্জামান জামালপুরে তিল ফসলের চাষাবাদ ও বীজ সংরক্ষণ কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ মুন্সিগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্বেচ্ছাসেবকদের সভা অনুষ্ঠিত ৭ই ফেব্রুয়ারী সাবেক এমপি গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভা সাতক্ষীরা-৪ আসনকে বেকারত্ব মুক্ত করার পরিকল্পনা আছে- ড. মনিরুজ্জামান জামালপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও উঠান বৈঠক “দুর্যোগে পাশে ছিলাম, ভবিষ্যতেও মানুষের নিরাপত্তাই আমার অঙ্গীকার” — গাজী নজরুল ইসলাম কুমিল্লায় অভিযানে ৮০ কেজি গাঁজা’সহ আটক-২ কুমিল্লায় ট্রাক চালককে হত্যা ঘটনায় আটক-৫ কুমিল্লাকে একটি বাসযোগ্য আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চাই- মনিরুল হক চৌধুরী আপিল খারিজ, নির্বাচন থেকে ছিটকে গেলেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিজিবির কঠোর নিরাপত্তা ব্যবস্থা সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে শ্যামনগরে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের মতবিনিময় নির্বাচিত হলে প্রয়োজনে দেখা করতে মিডিয়া লাগবেনা- ড. মনিরুজ্জামান কুমিল্লায় যাত্রীবাহি বাস চাপায় নারী শিশুসহ নিহত-২ বন বিভা‌গের উদ্দ্যো‌গে চিত্রাঙ্গন ও প্রতি‌যো‌গিতা অনুষ্ঠান শ্যামনগরের টেংরাখালী ড.মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কৈখালীতে মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে গাঁজা ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক দাঁড়িপাল্লায় ভোট দিলে শ্যামনগর হবে উন্নয়ন ও ন্যায়ের জনপদ গাজী নজরুল ইসলাম জনসভা ও গণমিছিলের মধ্য দিয়ে গাজী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরু জামালপুর ছাত্রদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

অনেকের শত্রু হয়ে গেছি: পরীমনি

আলোকিত নিউজ ডেস্কঃ
হালনাগাদ : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনির জন্মদিন ছিল সোমবার। প্রতি বছর জীবনের বিশেষ এই দিনটি জমকালো আয়োজনে উদযাপন করে থাকেন তিনি। এবারও আয়োজনে কমতি ছিল না।

তবে একটু ভিন্নতা ছিল। প্রতি বছর রাজধানীর পাঁচতারকা হোটেলে জমকালো আয়োজনে পরীমনির জন্মদিন উদযাপন করা হয়। এ বছর প্রথমবারের মতো সন্তানকে সঙ্গে নিয়ে জন্মদিন পালন করলেন ঢাকাই সিনেমার নায়িকা।

প্রতিবার বিশেষ কোনো থিম নিয়ে সাজানো হয় পরীমনির জন্মদিন। এবারও শান্তির পায়রার সঙ্গে শ্বেত শুভ্র পালক দিয়ে সাজানো হয়েছিল জন্মদিনের আয়োজন।

সোমবার রাতে এ অনুষ্ঠান পালন করা হয়েছে। পরীমনি রাত সাড়ে ১১টার দিকে জন্মদিনের অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত হলে পরীর শুভাকাঙ্ক্ষীরা শুভ জন্মদিন বলে শুভেচ্ছা জানান।

রাজধানীর বসুন্ধরার আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে পরীর জন্মদিনের অনুষ্ঠান পালন করা হয়। অনুষ্ঠানে পরীর আত্মীয়, শোবিজের সহকর্মী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সন্ধ্যা ৭টায় পরীর জন্মদিনের অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার ফলে তা সম্ভব হয়নি।

পরীর এবারের জন্মদিনের অনুষ্ঠানে ‘অ্যাডভেঞ্চার সুন্দরবন’ সিনেমার গান প্রকাশ করা হয়। তা ছাড়া চারজন মিলে জন্মদিনের কেক কাটেন। যারা কেক কাটায় অংশ নিয়েছেন, তারা হচ্ছেন- পরীর নানা, পরীমনি নিজে, ছেলে রাজ্য ও তার স্বামী শরিফুল রাজ।

জন্মদিন উপলক্ষ্যে তিনি বলেছেন, এবারই প্রথম আমার জন্মদিনে আনুষ্ঠানিকভাবে অংশ নেবেন স্বামী শরিফুল রাজ। গতবার জন্মদিনেও তিনি অংশ নিয়েছিলেন। কিন্তু তখন বিয়ের কথা গোপন ছিল। গতবার জন্মদিনের এক সপ্তাহ আগে বিয়ে হয়েছিল তাদের।

স্বাভাবিকভাবে তারকাদের নানা কারণে বিভিন্ন ক্ষেত্রে বিড়ম্বনায় পড়তে হয় বলে জানা যায়। তবে তারকা না হলেই বোধহয় ভালো হতো, কখনো এমনটি মনে হয়েছে কিনা—এমন প্রশ্নের জবাবে অবাক করার মতো জবাব দিলেন পরী।

বলেন, অনেকের শত্রু হয়ে গেছি আমি। মাঝে মাঝে মনে হয়, সাফল্য শত্রু হয়ে দাঁড়িয়েছে আমার। এ ছাড়া একটি বিষয় কষ্ট দেয় আমাকে। আমাদের দেশের শিল্পীদের যথাযথ সম্মান করা হয় না।


এই বিভাগের আরো খবর